সোমবার, জুলাই ১৩, ২০২৬

বাধামুক্ত বিসিবি নির্বাচন:হাইকোর্টের স্থগিতাদেশের মেয়াদ বাড়াল চেম্বার আদালত

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৯-২৮ ১৪:১২:২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে জটিলতা কেটে গেলো। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা আরও বাড়াল আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে নির্ধারিত সময়েই-আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব এ সংক্রান্ত আদেশ দেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক। বিসিবির হয়ে লড়েছেন ব্যারিস্টার মাহিন এম রহমান, আর রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এদিকে নির্বাচনী তপশিল অনুযায়ী শনিবার (২৭ সেপ্টেম্বর) ছিল মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন। সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ৬০ জন প্রার্থী মনোনয়ন ফর্ম নিয়েছেন। কেউ সরাসরি উপস্থিত থেকে, আবার কেউ প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করেন।
প্রার্থীদের মধ্যে আছেন বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু (ক্যাটাগরি–২) ও সাবেক জাতীয় উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট (ক্যাটাগরি–৩)। এছাড়া সাবেক অধিনায়ক তামিম ইকবালও ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। তিনি ইতোমধ্যেই ঢাকার ক্লাব ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।
আইনজীবীরা জানিয়েছেন, আদালতের এই রায়ের ফলে বিসিবি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা নেই।

কীওয়ার্ডসঃবিসিবি নির্বাচন ২০২৫,তামিম ইকবাল,খালেদ মাসুদ পাইলট,হাইকোর্ট আদেশ,বাংলাদেশ ক্রিকেট বোর্ড


এ জাতীয় আরো খবর