এশিয়া কাপের প্রতীক্ষিত ফাইনালে আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী **ভারত ও পাকিস্তান**। টুর্নামেন্টে আগের দুইবারের লড়াইয়ে ভারত যথাক্রমে ৭ উইকেট ও ৬ উইকেটের জয় পেয়েছিল। এবার ফাইনালে জিততে পারলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ থাকছে ভারতীয়দের সামনে। তবে হেরে বসলে আগের দুই জয়ের মূল্য অনেকটাই ম্লান হয়ে যাবে।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মার ক্র্যাম্প নিয়ে উদ্বেগ থাকলেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে—ফাইনালে তাদের খেলার কোনো বাধা নেই।
একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে নিশ্চিতভাবেই। নিয়মরক্ষার ম্যাচে বিশ্রামে থাকা **জাসপ্রিত বুমরাহ ও শিভম দুবে ফিরছেন দলে**। ফলে বেঞ্চে বসতে হবে আরশদীপ সিং ও হারশিত রানাকে।
ভারতের সম্ভাব্য একাদশ-
অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর পাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।
মহারণের এই ম্যাচে ভারত চাইবে ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা হাতে তুলতে, আর পাকিস্তান নামবে প্রতিশোধের মিশনে।
কীওয়ার্ডসঃভারত বনাম পাকিস্তান,এশিয়া কাপ ফাইনাল,সম্ভাব্য একাদশ,বুমরাহ ফিরছেন,হার্দিক পান্ডিয়া