শুক্রবার, মে ১, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • এসো সখি কাছে এসো
  • ২০২৩-০৮-২৫ ২২:০৩:৩৮

এসো সখি কাছে এসো হাতে ধরো হাত
ভোর হলো কেটে গেলো আঁধিয়ার রাত।।

যা আছে এই মনের কোণে
বলবো সবই সংগোপনে
না জেনে না বুঝে কেন দিলে যে আঘাত।। 

কোন সুদূরের বংশীধারী 
নিতে আসে অংশীদারী
আমার প্রেমের ঘা'য়ে সে হবে কুপোকাত।।
 
ভয় কী আবার যদি বলো
গিলতে পারি হলাহলও
এ' জীবনে করতে পারি সবই বাজীমাৎ।। 

 


এ জাতীয় আরো খবর