বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা’র ভাঙ্গণ রোধে স্থায়ী বাঁধের দাবিতে নদীর কিনারে দাঁড়িয়ে মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২৩ ২২:১২:২৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের  শিাবগঞ্জ উপজেলায় পদ্মা’র ভাঙ্গণ রোধে জরুরী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) সকাল  ১০টা থেকে  দূর্লভপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নামোজগন্নাথপুর দোভাগি ঝাইলপাড়া এলাকায়  নদীতীরে পদ্মা’র ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারবর্গের ব্যানারে ঘন্টারও বেশী সময় ব্যাপী মানববন্ধনে শতশত স্থানীয় এলাকাবাসী এবং পাশের মনাকষা,উজিরপুর ও পাঁকা ইউনিয়নের নদীতীরের বাসিন্দারা অংশ নেন। মানববন্ধন থেকে ভাঙ্গণরোধে স্থাযী পদ্মা’র তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান গোলাম আজম, সাবেক ইউপি সদস্য  মোশারফ হোসেন এম,সাবেক কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, এলাকাবাসী কামাল হোসেন, আফতাব উদ্দিন প্রমুখ।
বক্তরা বলেন, প্রতিবছর  নদীর পানি বৃদ্ধি ও কমার সময় ভাঙ্গণ  ভয়াল রুপ ধারণ করে। এই ভাঙ্গণে বিলীন হচ্ছে হাজার  হাজর বিঘা ফসলী জমি, বসত, বাগান ও বিভিন্ন প্রতিষ্ঠান। এ অবস্থা থেকে রক্ষা পেতে হলে পদ্মা তীরে স্থায়ী  বাঁধ নির্মাণ জরুরী। তাঁরা এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।পরে মানববন্ধনকারী শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীকে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
 এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী এস,এম আহসান হাবীব বলেন,  ভাঙ্গণ কবলিত পদ্মা’র তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণে সাড়ে ৭ শত কোটি টাকা ব্যয় সাপেক্ষ একটি প্রকল্পের ডিপিপি প্রণয়ণ করা হয়েছে। ডিপিপি’টি এখন পরিকল্পনা কমিশননে রয়েছে। এটি পাস হলেই ভাঙ্গণ রোধে কাজ শুরু করা যাবে। এতে ওই সংশ্লিষ্ট ঝাইলপাড়া এলাকা স্থায়ীভাবে ভাঙ্গণের কবল থেকে রক্ষা পাবে।


এ জাতীয় আরো খবর