চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো: তাসকিন ওরফে সজীব(১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে গোমস্তাপুর বাজারপাড়া এলাকার মো.মিঠুন ওরফে মিথুæনের ছেলে এবং বাড়ির নিকটের গোমস্তাপুর তালেমুন কুরআন নুরানী মাদ্রাসা আবাসিক শিক্ষার্থী ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার(২২সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মাদ্রাসার আরও ৮/১০জন ছাত্রের সাথে মাদ্রাসার সামনে গোমস্তাপুর কলেজের নিজস্ব পুকুরে গোসল করতে নামে তাসকিন। গোসলের এক পর্যায়ে সাঁতার না জানা তাসকিন পানিতে তলিয়ে যায়। এ সময় তার সাথে থাকা অন্য ছাত্র ও মাদ্রাসার শিক্ষকরা ঘটনা টের পেয়ে পেয়ে দ্রæত তাকে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাসকিনকে মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজেনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনাায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।