সোমবার, মে ২৫, ২০২৬

বাংলাদেশসহ নয় দেশের পর্যটন ও কর্ম ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা দিল আমিরাত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-২০ ১৩:৫৭:২৩
ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ মোট নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্ম ভিসায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিষেধাজ্ঞার আওতায় আসা দেশগুলো হলো— বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। এ ছাড়া ব্যবসায়িক ভিসাতেও প্রবেশের অনুমতি দেওয়া হবে না এই দেশগুলোর নাগরিকদের।
আমিরাতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং মহামারির মতো বৈশ্বিক পরিস্থিতি এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। তবে কতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে তা স্পষ্ট করেনি দেশটি।
বর্তমানে উল্লিখিত দেশগুলোর নাগরিকরা সীমিত পরিসরে পর্যটন ও কর্ম ভিসার জন্য আবেদন করতে পারলেও, ২০২৬ সালের জানুয়ারি থেকে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

কীওয়ার্ডস: ইউএই ভিসা নিষেধাজ্ঞা,বাংলাদেশ আমিরাত ভিসা,নয় দেশ ভিসা বন্ধ,পর্যটন ভিসা নিষেধাজ্ঞা,কর্ম ভিসা ইউএই


এ জাতীয় আরো খবর