বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সাংবাদিক মাকুলের পিতা গাজী হাবিবুর রহমানের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী ও মাতার সুস্থতা কামনায় দোয়া

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৯-১৯ ২০:২০:২৪

ফুলবাড়িগেট প্রতিনিধি ঃ
দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা উপজেলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কোষাধ্যক্ষ সাংবাদিক গাজী মাকুল উদ্দীনের পিতা মরহুম গাজী হাবিবুর রহমানের ৬ষ্ঠতম মৃত্যুবার্ষিকী পালন ও মাতা করিমা বেগম এর সুস্থতা কামনায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত। ১৯ সেপ্টেম্বর শুক্রবার গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকাল থেকে খতমে কোরআন ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মা'য়ের  সুস্থতা কামনায় দোয়া ও পিতার মাগফেরাত কামনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মুহাম্মদ  ওহিদুর রহমান সহ অত্র মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।  এ ছাড়া সাংবাদিকের পিতা মরহুম গাজী হাবিবুর রহমানের মাগফিরাত কামনা ও মাতার সুস্থতা কামনায় গিলাতলা গাজীপাড়া বায়তুন নাজাত জামে মসজিদে জুম্মাবাদ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ও মরহুমের মাগফেরাত কামনা করেছেন, খুলনা জেলা বিএনপি'র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এস. এ রহমান বাবুল, গাজী তফসির উদ্দিন, মসজিদের সেক্রেটারি গাজী আব্দুর রশিদ,মাও. আব্দুল আজীজ ফারুকী, মোল্লা হায়দার আলী, শেখ শহিদুল্লাহ, মাও. শাহ মোঃ জাকির হোসেন, আলহাজ্ব রুহুল আমিন, শাহ আতিয়ার রহমান, শেখ অহিদুর রহমান, গাজী ইসরাইল হোসেন, গাজী আল জাবীর, শেখ মোসাব্বির হোসেন, গাজী রিজাউল ইসলাম, গাজী মাহাবুর হোসেন, গাজী সেলিম, শেখ নুর ইসলাম, গাজী জাকির হোসেন, অব: ওয়ারেন্ট অফিসার আফজাল হোসেন, আবুল কালাম আজাদ, আবুল হোসেন, গাজী আজাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মোঃ ইয়াছিন।
এদিকে সাংবাদিকের পিতার মাগফেরাত ও মাতার সুস্থতা কামনা করেছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকার সহ ইউনিটি'র সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সাংবাদিক মাকুল উদ্দীনের  পিতা গাজী হাবিবুর রহমান ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর গিলাতলার নিজস্ব বাসভবনে সকাল ৮টায় ইন্তেকাল করেন।

 


এ জাতীয় আরো খবর