মার্কাস রাশফোর্ড বার্সেলোনায় এসেছেন ধারে, কিন্তু অভিষেকেই তিনি যেন দলের প্রাণভোমরা। ইংল্যান্ডের সেইন্ট জেমস পার্কে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে দারুণ জোড়া গোলে দলকে ২-১ গোলের জয় এনে দিলেন তিনি। হানসি ফ্লিকের অধীনে ইউরোপিয়ান যাত্রা শুরু করল বার্সা জয় দিয়ে।
লামিন ইয়ামালকে ছাড়া মাঠে নামা বার্সেলোনা শুরুতে বেশ ভুগলেও ধীরে ধীরে নিজেদের ছন্দ ফিরে পায়। ৫৮ মিনিটে জুলস কুন্দের ক্রসে হেডে প্রথম গোল করেন রাশফোর্ড। কয়েক মিনিট পরই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে দ্বিতীয় গোলটি করে সফরকারীদের লিড দ্বিগুণ করেন তিনি।
এদিকে নিউক্যাসল বারবার আক্রমণ করলেও বার্সার নতুন গোলরক্ষক হোয়ান গার্সিয়া অসাধারণ সেভে দলকে বাঁচিয়ে রাখেন। যদিও ৯০ মিনিটে অ্যান্থনি গর্ডন একটি গোল শোধ দেন, তবুও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয় স্বাগতিকরা।
রাশফোর্ডের এই দাপুটে পারফরম্যান্সে বার্সা শুধু তিন পয়েন্টই নয়, নতুন মৌসুমে ভরসার প্রতীকও খুঁজে পেল।
কীওয়ার্ডস: রাশফোর্ড বার্সেলোনা,চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬,নিউক্যাসল বনাম বার্সা,হানসি ফ্লিক বার্সেলোনা,বার্সেলোনা জয়