মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মৌসুমে চতূর্থবারের মত পদ্মা,মহানন্দাসহ নদীগুলোর পানি বৃদ্ধি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-১৭ ২১:৫৫:০০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  চলতি মৌসুমে চতুর্থবারের মত বাড়ছে পদ্মা,মহানন্দা,পূণর্ভবা,পাগলা সহ নদ-নদীগুলোর পানি। এতে আবারও তলিয়ে গেছে বিশেষ করে পদ্মাতীরবর্তী সদর ও শিবগঞ্জ উপজেলার কিছু নি¤œাঞ্চল। ডুবে গেছে গাছপালা ও জমি। অনেক বাড়িঘর ও স্থাপনার কাছে পৌঁছে গেছে পানি। তবে কোন নদী এখনও বিপৎসীমা অতিক্রম না করায় নতুন করে এখনও তেমন কোন  ক্ষতির কথা জানান নি স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে বন্যাস্তরের নীচে পদ্মার চরাঞ্চলের  অল্প কিছু  ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। এছাড়া  নদীতীরের নীচু জমিতে বপন করা কিছু মাসকলাই জমি ডুবে গেছে। পদ্মাতীরে সদর উপজেলার ৭টি ও শিবগঞ্জের ৫টি সহ ১২টি ইউনিয়ন রয়েছে।  নদীতীরের বাসিন্দাদের নিকট মাত্র শুরু হওয়া আশি^ন মাস বানের (বন্যার) মাস হিসেবে পরিচিত।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবে) সূত্র জানায়, গত জুলাই মাসের শুরুতে প্রথম দফায় নদীগুলোতে পানি অনেকটা আগাম বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিকে পানি কমতে শুরু করে। ২৪ জুলাই পদ্মা বিপদসীমার ৭১ সেমি নীচে ২০.৩৪ মিটারে প্রবাহিত  হয়ে কমতে থাকে।
৪ আগস্ট থেকে দ্বিতীয় দফায়  আবারও পানি বাড়া শুরু হয়। ১৩ আগষ্ট জেলার প্রধান নদী পদ্মার পানি বেড়ে বিপদসীমার মাত্র ৩১ সেমি নীচে ২০.৭৪ মিটারে দু’কুল ভাসিয়ে প্রবাহিত  হবার পর কমতে থাকে। দ্বিতীয় দফায় জেলার অপর নদী মহানন্দা ১৫ আগষ্ট বিপৎসীমার ৭৬ সেমি নীচে ১৯.৭৯ মিটারে জেলার পাঁচটি উপজেলার সবকটির নি¤œাঞ্চল প্লাবিত করে প্রবাহিত হবার পর কমতে শুরু করে। তৃতীয় দফায় নদীগুলোর পানি সবথেকে বেশী বেড়ে  অনেকস্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে মানুষকে দীর্ঘ দূর্ভোগে ফেলে। পানি নেমে যেতে বেশ কয়েকদিন সময় লেগে যায়।
তৃতীয় দফায় গত ২৭ আগষ্ট থেকে আবারও বাড়তে শুরু করে পদ্মার পানি। ৫ সেপ্টেম্বর পদ্মা বিপদসীমার ১০৫ সেমি (১.০৫মিটার) নীচে ২১.০ মিটারে প্রবাহিত হয়ে কমতে থাকে। মহানন্দা প্রবাহিত হয় বিপৎসীমার ১৪৭সেমি (১.৪৭মিটার) নীচে।
চতুর্থ দফায় পদ্মা ১০ সেপ্টেম্বরর থেকে বাড়তে শুরু করে ১ সপ্তাহে ৫৪ সেমি বা পৌনে ২ ফুটেরও বেশি বেড়ে বুধবার(১৭ আগষ্ট) বিপৎসীমার ১০০ সেমি(১ মিটার) নীচে ২১.০৫ মিটারে ও মহানন্দা বিপৎসীমার ১৩৫ সেমি(১.৩৫ মিটার) নীচে ১৯.২০ মিটারে প্রবাহিত হচ্ছিল।
জেলা পাউবো নির্বাহী প্রকৌশলী এস,এম আহসান হাবীব বলেন,ভারত থেকে আসা পানি ও বৃষ্টিপাতের কারণে জেলার নদীগুলোর পানি মৌসুমে চারবার বাড়ল। চলতি দফায় আর তেমন বাড়ার সম্ভবনা নেই। ২/১দিন সামাণ্য বাড়লেও এরপর স্থির হয়ে কমতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। পানি বৃদ্ধির কারণে পদ্মা,মহানন্দার কয়েকটি পয়েণ্টে চলমান ভাঙ্গণ এখন কম। তবে পানি নামতে শুরু করলে ভাঙ্গণ বাড়বে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.ইয়াসিন আলী চতুর্থদফায় নদীর পানিবৃদ্ধিতে নীচু জমির কিছু মাসকলাই ক্ষতিগ্রস্থ হবার কথা স্বীকার করে বলেন, চলমান বৃষ্টিপাতও সমস্যা করছে। তবে অনেক কৃষক এখনও  কলাই বুনেন নি। এখনও দু’সপ্তাহ বুনার সময় রয়েছে। পানি নামলে ও বৃষ্টিপাত বন্ধ হলে তারা কলাই বুনবেন।


এ জাতীয় আরো খবর