গাজা সিটিতে ভয়াবহ স্থল ও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি সেনারা। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ এই অভিযানে অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতভর এ হামলা চলে বলে জানিয়েছে রয়টার্স।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শহরটির আবাসিক এলাকায় অগ্রসর হয়ে সামরিক কৌশল প্রয়োগ করছে এবং ব্যাপক উচ্ছেদ অভিযান চালাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বহুগুণ বাড়তে পারে। ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়নও সতর্ক করেছে এ ধরনের হামলার মানবিক পরিণতি নিয়ে।
অন্যদিকে, পশ্চিম তীরের নাবলুস ও কাফর কিল্লাল এলাকায়ও ইসরাইলি সেনারা অভিযান চালাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে আবারও জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আইডিএফ জানিয়েছে, এ অভিযানে তাদের দুটি ডিভিশনের ২০ হাজারের বেশি সেনা অংশ নিয়েছে। শহরে প্রায় ১০ লাখ মানুষ থাকলেও সরিয়ে নেওয়ার নির্দেশ সত্ত্বেও এখনও অন্তত ৬ লাখ মানুষ গাজা সিটিতেই রয়ে গেছেন।
কীওয়ার্ডস: গাজা হামলা, ইসরাইল, ফিলিস্তিন, আইডিএফ, ট্রাম্প বার্তা