সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

ট্রাম্প প্রশাসনের প্রথম অনুমোদনে ইউক্রেনের পথে মার্কিন অস্ত্র চালান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-১৭ ০৯:০৮:১৫
ফাইল ছবি

শপথ নেওয়ার ৯ মাস পর অবশেষে ইউক্রেনে অস্ত্র বিক্রির প্রথম অনুমোদন দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি এলব্রিজ কোলবি ইতোমধ্যে চালান পাঠানোর অনুমোদনপত্রে সই করেছেন। শিগগিরই দুটি চালানে প্রায় ৫০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনে পৌঁছাবে।
তবে এই অস্ত্রগুলো যুক্তরাষ্ট্র বিনামূল্যে দিচ্ছে না; কিয়েভের ইউরোপীয় মিত্ররা অর্থ দিয়ে কিনে পাঠাচ্ছে। নতুন সমঝোতা **"পার্ল"** এর আওতায় ইউক্রেনের জন্য মোট ১ হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠানোর পরিকল্পনা রয়েছে। এরই প্রথম চালান এখন প্রস্তুত।
ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বলেছিলেন, আর ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া হবে না এবং যুদ্ধাবসানে গুরুত্ব দেওয়া হবে। গত ৯ মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে আলোচনা করলেও যুদ্ধ থামাতে বড় কোনো সাফল্য আসেনি। তবে এবার ইউক্রেনের প্রতিরক্ষার জন্য এয়ার ডিফেন্স সিস্টেমসহ নতুন অস্ত্র পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

কীওয়ার্ডস: ট্রাম্প, ইউক্রেন অস্ত্র চালান, যুক্তরাষ্ট্র, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পার্ল সমঝোতা


এ জাতীয় আরো খবর