রবিবার, আগস্ট ১৬, ২০২৬

দক্ষিণ সুরমায় বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • মো. রেজা রুবেল, সিলেট।
  • ২০২১-০৫-১৫ ১৩:২৪:০৭
দক্ষিণ সুরমা থেকে বিদেশী মদ সহ শ্রী লিবু দাস(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার হুমায়ুন রশিদ চত্বর-শিববাড়ী গামী রোডস্থ শ্রমিক ড্রাইভার রেষ্টুরেন্ট এর সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শ্রী লিবু দাস উপজেলার চান্দাই পশ্চিমপাড়ার তেজিন্দ্র দাসের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী পিপিএমসহ দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩বোতল বিদেশী মদ উদ্ধার করেন। পরে এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী পিপিএম বাদী হয়ে তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং-১১/১৫.০৫.২০২১) দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।

এ জাতীয় আরো খবর