চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে ৬ মাসের সাজাভোগ শেষে অতিরিক্ত প্রায় ৬ বছর ৪ মাস বন্দী থাকার পর অবশেষে নিজ দেশে,নিজ স্বজনদের নিকট ফিরে গেছেন ভারতীয় নাগিরক রাম দে মাহাতা(৬০)। সোমবার(১৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনমসজিদ ইমিগ্রেশন দিয়ে তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়। তিনি ভারতের বিহার রাজ্যের বাপিয়া জেলার মজালিয়া থানার গুজারা গ্রামের তাপা মাহাতার ছেলে। হস্তান্তরকালের দু’দেশের ইমিগ্রেশ,বিজিবি,বিএসএফ ও কারাগারের কর্মকর্তা, রাম দে মাহাতার ছেলে ও স্বজনরা উপস্থিত ছিলেন।
সংশ্লিস্ট কারাগার ও ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হবার পর চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২০১৮ সালের ২৯ নভেম্বর ১৯৫২ সালের কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্টে দায়ের একটি মামলায় হাজতী হিসেবে পরের দিন ৩০ নভেম্বর জেলা কারাগারে আসেন রাম দে মাহাত্।া ২০১৯ সালের ১২মে মামলার রায়ে তাঁর ৬ মাস সাজা হয়। মাত্র ১৭ দিন পর ২৯ মে তাঁর সাজার মেয়াদ শেষ হয় (হাজতবাসকালীন সময় সাজার মেয়াদ থেকে বাদ দেবার পর)।
এরপর রাম দে মাহাতার পরিচয় নিশ্চিত করে পরিবারের সাথে যোগাযোগ করে ফেরত পাঠানোর জন্য ভারতীয় দুতাবাসের সাথে যোগাযোগ করে কারা কর্তৃপক্ষ। ভারতীয় দুতাবাস পরিচয় নিশ্চিত হয়ে প্রত্যয়নপত্র দিলে রাম দে মাহাতাকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য বিজিবির সাথে যোগাযোগ করে কারা কর্তপক্ষ। এরপর বিজিবি বিএসএফ এর সাথে যোগাযোগ করে স্বজনদের নিকট হস্তান্তরের দিনক্ষণ ঠিক করে। সে অনুযায়ী সোমবার দুপুরে তাঁকে হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার জাকির হোসেন বলেন, কারাভোগ শেষের পর ৬ বছর ৪ মাস রাম দে মাহাতা রিলিফ প্রিজনার (আরপি) হিসেবে কারাগারে অন্তরীণ ছিলেন। সূদীর্ঘ প্রক্রিয়া শেষে তাঁকে প্রত্যাবাসন করা হয়েছে। তাঁর পরিচয় যাচাই ও গ্রহণকারী নিশ্চিত হতে অনেক সময় লেগেছে।
সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, সোমবার দুপুরে দ’ুদেশের সংশ্লিস্ট সকল মন্ত্রণালয় ও কর্তপক্ষের সকল প্রক্রিয়া শেষে নিজ দেশে নিজ পরিবারের নিকট ফিরে গেছেন রাম দে মাহাতো।