শনিবার, মে ২, ২০২৬

ফা রু ক এ ম জা হা ঙ্গী র

  • সাঁঝের মায়া
  • ২০২৫-০৯-১৫ ১৭:৩৪:৩৩

আমাদের আকাঙ্খাগুলো কল্পনায় হাসে
আমাদের স্বপ্নগুলো গরম বাতাসে ভাসে
আমাদের সমান্তরাল ভাবনাগুলো
মিলে যায় অবশেষে এক মোহনায়
চাওয়া পাওয়ার হিসাব মিলেনি কখনো 
তবুও দিনশেষে হিসাব করতে বসে যাই
যদি কিংবা কিন্তুর ফাঁকফোকর গলিয়ে
আশাদের বাঁচাতে নতুন করে স্বপ্ন সাজাই
কবি আর কবিতা ঘুরেফিরে দোল খায় 
নিঝুম সন্ধ্যারে ছুঁয়ে যেতে সাঁঝের মায়ায়

 


এ জাতীয় আরো খবর