গাঙচিল মানে জানি খান আকতার
দাদু ভাই বলে চেনা জানা সে সবার
গাঙচিল খুটি খানি ধরেছিল যে --
বাবার স্বপ্ন পূরণ সেই ছেলে করছে
হয়ত প্যালা দেয় আর কোন কেউ
স্রোতের আগল ঠেলে ওঠে নদে ঢেউ
হাসি খুশি বন্যায় হৃদে ভরায় টান
গাঙচিল নামখানা কাড়ে মন প্রাণ -
উড়ছেইতো উড়ছে সে স্বাধীনতা নিয়ে
মহীউদ্দীন খান যা হাতে গেছেন দিয়ে
বিজয় ঝান্ডা ডানায় দেশ হতে দেশ
ঘুরছে গাঙচিল আহা বেশ্ বেশ্ ---
আহা বেশ বেশ বেশ
আকতার খান যবে এসেছিল ভবে
দিনক্ষণ বেছে নিলেন বাবা ভেবে তবে
শব্দ শ্রমিক জড়ো করবেন তিনি
ভালবাসা দিয়ে নেবেন সম্মান কিনি
চলছে তো চলছে সেই হতে আজো
প্রতিটি বছর ঘুরে এলে সবে নাচো
জন্মদিন জেনো আকতার খানের
গাঙচিল দোর খোলা একই ঐ দিনের ---
সাদা মন চঞ্চল হাসে খিলখিল
চারিদিকে উড়ে দেখো শত গাঙচিল
বিজনীয় ঘ্রাণ পাই গাঙচিল ডালে
কবি আর কবিতার ছন্দের তালে ---
উজানে নদীস্রোত চলে ঝিলমিল
নিজ হাতে খান দাদু গড়ে তিলতিল
শব্দচাষী মাতে ছুঁড়ে লেখনীর ঢিল
শত শত সাদা মেঘে কোটি গাঙচিল
শুভময়তায় ভরে আসুক শত শুভ জন্মদিন
গাঙচিল তোমাতে রাখা আমার আজন্ম ঋণ ।