শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

মা নি ক পা ল

  • "এআই নির্ভরতার ছায়ায়"
  • ২০২৫-০৯-১৪ ০৮:৪০:০১

আজ "এআই" ঢুকে পড়েছে জীবনের সবখানে,
তথ্য পেতে লাগে না আর সময়,
এক ক্লিকেই পেয়ে যাচ্ছি সবকিছু,
বই পড়া, চিন্তা করা...সবই যেন কমে যাচ্ছে।

আমরা ভাবি না, শুধু খুঁজি তৈরি উত্তর,
নিজের মত গড়ে তোলার সময় নেই,
যা আমাদের ঈশ্বর দিয়েছেন...
বিবেক, চিন্তা, কল্পনা...সবই ঝুঁকছে যন্ত্রের দিকে।

হয়তো একদিন সবাই হবে কবি,
কিন্তু সেই লেখাগুলো কি আসল?
না কি শুধু সফটওয়্যার দিয়ে তৈরি?
যখন মন আর যন্ত্র একসাথে কাজ করে,
তখন মানুষ আর যন্ত্রের তফাৎ কোথায়?

তথ্যের গতি যতই বাড়ুক,
যদি নিজের ভাবনা, বিচার-বিবেচনা হারিয়ে যায়,
তবে একদিন মানুষ নিজেই বন্দী হবে...
"এআই"এর নিয়ন্ত্রণে।

ভুলে যেও না,
"এআই" একটা যন্ত্র...
তাতে মস্তিষ্ক নেই, মন নেই, বিবেক নেই।
তুমি মানুষ..তোমার নিজের আলো আছে,
যা দিয়ে তুমি চিন্তা করতে পারো, সিদ্ধান্ত নিতে পারো।

"এআই" হোক তোমার সহায়,
নয় তোমার নিয়ন্ত্রক।
তথ্য নিতে পারো, কিন্তু জ্ঞান তৈরি হোক তোমার নিজের ভেতর থেকে।
কারণ সেটাই তোমার সত্যিকারের শক্তি।


এ জাতীয় আরো খবর