শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

রী তা রা য়

  • মায়াপথ
  • ২০২৫-০৯-১২ ১৪:৩৪:২৪

মায়ারথে চলে মন বায়ুপথ ধরে
বায়ুগতি ধরে চলে উর্ধ্বে মন -
বিস্বাদ! কি স্বাদ!  জানি কি ধরণীতলে
তাই চলে আজি সে সব ভুলে।
অমীয় ধারার সুধাময় সুখকর স্বাদ
পেয়ে ভুলবে মন পৃথিবীর বিস্বাদ!

যখন সে এসেছিল এ অবনিপরে
হেসেছিল সুখে আর কেঁদেছিল দুঃখে।
বিচিত্র চিত্র সে দেখেছিল ধরণ তলে
কিছু রয় জাগরূক কিছু যায় ভুলে।
মায়ারাজ্যে মায়ারজ্জু বেঁধেছিল তারে
সব ভুলে চলে আজ সে পরপারে।

কি অসীম মায়া! তবু আকর্ষিত করে
চলো আবার ফিরে ওই পৃথিবী পরে।
মায়াপড়া এই মায়াজাল ছেড়ে!  
কিরূপে চলে সে মায়াপথ ধরে?


এ জাতীয় আরো খবর