শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • লক্ষণ রেখা
  • ২০২৫-০৯-১০ ২৩:০০:৩২

নিবিড় চাওয়া আর নিবিড় পাওয়ার মাঝখানে
একটি যতি চিহ্ন টেনে দেয় মন,
হয়তো ভয়ে !
সস্তা হয়ে যাওয়ার ভয়,
নাকি অচেনা শূন্যতার কাছে হেরে যাওয়ার ভয়।

আমি রাধার মতো আত্মবিসর্জিত প্রেম চাই না,
ধারার মতো স্রোতস্বিনী প্রেম চাই।
যেখানে সীমারেখা শুধু মন আর বিবেক,
যেখানে চাওয়াগুলো
সমুদ্রের ছোট ছোট নুড়ির মতো ঝিকমিক করে
অপেক্ষা করে, কবে অনন্ত সমুদ্র
ডেকে নেবে চরম আশ্লেষে।

ভালোবাসার অপূর্ণতার ভেতরেই তো
পরমাত্মাকে জানার বিস্ময় জন্ম নেয়।
তোমাকে দেখিনি বহু দিন,
দেখতেও চাই না,
অভ্যাসে পরিণত হয়েও না।

নিজের ভেতরেই বুনি রূপকথা,
যে গল্প থেমে থাকে না,
চলে, অনন্তকাল ধরে,
ফিসফিস করে বলে,
"and they lived happily ever after..."


এ জাতীয় আরো খবর