বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

আ ল মা মু ন রি ট ন

  • তুমি আছো জেনে
  • ২০২৫-০৯-১০ ১১:৫৬:২২

তুমি আছো জেনে
সাহসী যোদ্ধা হয়ে যাই
ভেতর থেকে জাগে দ্রোহ
আমি সমুখে আগাই
ভয় নেই, দ্বিধা নেই
নেই ক্লান্তি অথবা ভ্রান্তি।
তুমি আছো জেনে
আমি আরও উদ্যমী
জয়ের তৃষ্ণা জাগে মনে
চষে ফেলি পৃথিবীর বুক
উপড়ে ফেলি অবাঞ্ছিত
ভেঙে ফেলি শক্ত শেকল
মুক্ত করি খাঁচার পাখি
পুঁতে দিই বিজয় নিশান।

তুমি আছো জেনে
আমিও দারুণ কিছু
বুকের মধ্যে দুষ্টু শিশু।
তুমি আছো জেনে
নিশ্চিত চলে বুকের দম
খেলা করে রক্ত কণা
উচ্ছল হয় আমার মন।


এ জাতীয় আরো খবর