শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

সিলেট নগরের মানিক পীড় টিলায় অনিয়মের অভিযোগ!

  • সিলেট প্রতিনিধি
  • ২০২১-০৫-১৫ ১৩:১৩:৫১
সিলেট নগরীর মানিক পীড় টিলায় অনিয়মের অভিযোগ উঠেছে। নগরীর বালুচর এলাকার জাহিদ ইসলাম জানান, ফেব্রুয়ারি ২৫ তারিখ রোজ বুধবার আমার বাবার মূত্যুর পর আমরা সিলেট নগরীর মানিক পীড় টিল্লায় দাফন সম্পন্ন করি। গতকাল শুকবার ঈদের জামাত আদায় করে আমি আমার বাবার কবর জিয়ারত করতে মানিক পীড় টিল্লায় যাওয়ার পরে দেখতে পাই আমার আব্বার কবরের উপর নতুন কবর আমি মানিক পীড় টিল্লায় সুপারবাইজার রজব আহমেদ কে অবগত করলে তিনি বলেন এভাবে হওয়ার কথা নয়। তিনি আরো বলেন,কোন সুস্থ মানুষের ধারা এই কাজ করা সম্বব নয় পরে উনাকে নিয়ে নতুন কবর দেখানোর পরে উনি বলেন এ বিষয়ে কর্তৃপক্ষ যানেন আমি জানি না আপনি সিলেট সিটি করপোরেশনে যোগাযোগ করেন। এ বিষয়ে জানতে সিলেট সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তাকে কল দিলে তিনি কল রিসিভ করেননি। বিশিষ্ট ইসলামিক আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন,বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেখানে মৃত্যুর হার বেশি, জনবহুল এলাকা অথবা অনেক বেশি লাশ আসে, সে ক্ষেত্রে কোথাও কোথাও এক বছর পর্যন্ত সময় দেওয়া থাকে। এক বছর পর কবর খুঁড়ে আবার সেখানে অন্যদের কবরস্থ করা হয়ে থাকে। এটা নির্ভর করে মূলত লাশের চাপের ওপর বা অবস্থানের ওপর। এটা শর্ত নয় যে এত সময় পর্যন্ত রাখতে হবে। এটা নির্ভর করে ব্যবস্থাপনার ওপর। কোথাও কোথাও এক বছর, আবার কোথাও কোথাও দুই বছর পর্যন্ত রাখে। তবে যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো, যদি কোনো কবর খোঁড়ার পর কবরে লাশ পাওয়া যায়, তবে সেখানে আর কবর দেওয়া যাবে না। ওই লাশ ওইখানে রেখে দিতে হবে। যে কবর খোঁড়ার পরে দেখবে সেখানে লাশ নেই, হয়তো কিছু হাড় বা শরীরের কিছু অবশিষ্ট অংশ পাওয়া গেছে, তখন সেই অংশগুলো একসঙ্গে করে অন্য কোথাও পুঁতে ফেলতে হবে এবং সেখানে নতুন কবর দেওয়া জায়েজ রয়েছে।

এ জাতীয় আরো খবর