বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

গাজীপুরের চান্দনা চৌরাস্তা কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩৫ দোকান

  • গাজীপুর প্রতিনিধি
  • ২০২৫-০৯-০৪ ১০:৪২:১৮
ছবি: সংগৃহীত।

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে বাজারটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগরা ফায়ার সার্ভিসের তিনটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন, আগুনে প্রায় ৩০ থেকে ৩৫টি দোকান ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রতক্ষ্যদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

কীওয়ার্ডস: গাজীপুর অগ্নিকাণ্ড,চান্দনা চৌরাস্তা বাজার,কাঁচাবাজারে আগুন,গাজীপুর ফায়ার সার্ভিস, দোকান পুড়ে ক্ষতি


এ জাতীয় আরো খবর