বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

জাতীয় নির্বাচন সামনে রেখে চার হাজার এএসআই নিয়োগ দেবে পুলিশ: আইজিপি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০৩ ২৩:৩২:২০
ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এর মধ্যে দুই হাজারকে সরাসরি নিয়োগ এবং বাকি দুই হাজারকে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইজিপি। তিনি বলেন, “জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এএসআই পদে নিয়োগের জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি পাস।”
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, সরকার আসন্ন জাতীয় নির্বাচনকে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে চায়। মাঠ প্রশাসনকে সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, নির্বাচনের আগে লটারির মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়নের বিষয়টি সঠিক নয় বলেও স্পষ্ট করেন তিনি।

কীওয়ার্ডস: জাতীয় নির্বাচন ২০২৫,এএসআই নিয়োগ বাংলাদেশ,আইজিপি বাহারুল আলম,পুলিশ পদোন্নতি খবর,জনপ্রশাসন মন্ত্রণালয় সংবাদ


এ জাতীয় আরো খবর