মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

মহেশখালীতে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুকসহ ৩ অস্ত্রধারী গ্রেপ্তার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৯-০২ ২৩:০১:০৮
মহেশখালী কক্সবাজার ০২ সেপ্টেম্বর ২০২৫ মহেশখালী থানা পুলিশের অভিযানে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুক সহ ৩ অস্ত্রধারী গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। মহেশখালী থানা পুলিশের একটি চৌকস টিম ০২ সেপ্টেম্বর সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী পৌরসভাস্থ গোরকঘাটা জেটি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় ২ টি দেশীয় তৈরী একনলা বন্দুকসহ ৩ নারী পুরুষকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার ০৭ নং ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র সাইফুল ইসলাম(২৫), ০৫ নং ওয়ার্ডের আলীর জাহান এস এম পাড়ার মৃত আব্দুল হাকিমের স্ত্রী গোলবাহার খাতুন(৬৫), এবং একই এলাকার মৃত সুলতান আহম্মেদ স্ত্রী দিলবার বেগম(৬০), তার মহেশখালী থেকে অস্ত্র ক্রয় করে কক্সবাজার নিয়ে যাচ্ছিল। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন- আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকার জন্য মহেশখালী উপজেলার সাধারণ জনগণের সহযোগিতায় একান্ত কাম্য। মহেশখালী থানা পুলিশকে মহেশখালী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার তথ্য দেওয়ার আহবান জানান।

এ জাতীয় আরো খবর