জাগপা (লুৎফর) সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)। দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং মহাসচিব শওকত মাহমুদ আজ (২ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ হামলাকে গণতন্ত্র ও রাজনীতির ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন।
বিবৃতিতে বলা হয়, একজন প্রবীণ রাজনৈতিক নেতার ওপর এমন বর্বরোচিত হামলা রাজনৈতিক সহনশীলতাকে কলঙ্কিত করেছে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডে সাহস না পায়।
নেতৃদ্বয় খন্দকার লুৎফর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবার, সহকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।