বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

১ যুগেও শেষ হয়নি কাজ,শিপইয়ার্ড সড়কে ধানের চারা রোপণ করে নিসচার প্রতিবাদ

  • মাহবুবুর রহমান মুন্না
  • ২০২৫-০৯-০১ ১৫:১৭:৪৭

আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শিপইয়ার্ড সড়কে ধানের চারা রোপন করে প্রতিকী প্রতিবাদ জানাবে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা। রূপসা সেতুর পশ্চিম পাশে সিঁড়ির নিচের সড়কে বেলা ১১ টায় এ কর্মসূচি পালিত হবে। এ সময় দীর্ঘ ১ যুগে কাজ শেষ করতে না পারায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (কেডিএ) লাল কার্ড দেখানো হবে। উক্ত কর্মসূচিতে খুলনার নাগরিক নেতাসহ সংশ্লিষ্ট এলাকার ছাত্র-জনতাকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন নিসচার সভাপতি শেখ মো. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।

 


এ জাতীয় আরো খবর