বুধবার, আগস্ট ১৯, ২০২৬

তা মা ন্না হা সা ন

  • সরাতেই পারছি না
  • ২০২৫-০৮-৩১ ২০:০৬:২৭

হঠাৎ একদিন আলসেমির দুপুরটা
তোমার জন্য,অস্থির হয়ে যাবে, 
সাদা মলাট দেয়া বইয়ের পাতার ভাঁজে
তোমার বিষন্ন মুখটা বড্ড মনে পড়বে।  

ইদানীং চায়ের অভ্যেস একদম  কমে গেছে, হলদে বিকেলে
চড়ুই আর দোয়েলের উড়াউড়ি দেখার শখও কমে
গেছে,,
তবুও তোমার বিষন্ন চোখজোড়ায় আকাশ দেখার
দুইশ তিন দিনের শরতের দিনগুলো
কেমন করে জানি ফিরে আসতে চায়।
আমি মেঘের ডানায়   পুবালী বাতাস হারিয়ে ফেলেছি
কাঠগোলাপের শুকনো পাতাগুলোকে হাওয়ায়  উড়িয়ে দিয়েছি
দিনের প্রলেপে রাত্রিকে ভুলে থাকতে পেরেছি,
কিন্ত তোমাকে হারানোর একশটি কারন খুজতে যেয়ে  

মন থেকে তোমাকে সরাতেই পারছি না।
 


এ জাতীয় আরো খবর