বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

চ ন্দ না রা য়

  • আশায় বাঁধে ঘর
  • ২০২৫-০৮-৩১ ১৩:৩২:৫১

কতো আশায় বাঁধে ঘর,তারপর তারপর 
সুন্দর সাজিয়েছে দেখো,এক নারী ও নর
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে,করেছে অঙ্গীকার 
মনের মতো পরিকল্পিত,সুখের সংসার।

ভালোবাসা তাদের কাছে,সঞ্জীবনী সুধা 
কৃষ্টির মাঝে সৃষ্টিতে ভরা,অপরূপ বসুধা।
জীবনটা যেন কাব্যময়,সাহিত্য উপন্যাস 
দ্বন্দ্বে ছন্দে আনন্দেতে,কতো কিছু অভ্যাস।

এই ভাবেই চলতে থাকে,সুখের দিনযাপন 
আস্তে আস্তে কতো যে হলো,বন্ধু ও স্বজন।
ছেলে মেয়ে নিয়ে তারা এখন,সুখী পরিবার 
দেখো একে অপরের প্রতি,বিশ্বাস অপার।

যায় কেটে যায় দিন গুলো হায়,সমুখপানে 
উন্মুখ মন শুধু থাকে অনুক্ষণ,স্মৃতির টানে
পড়াশোনা সেরে ছেলেমেয়েরা,চাকরি করে 
তারাও দেখো ব্যাস্ত ভীষন,নিজের ঘরে।

ফুলের মতো ছেলে মেয়ে নিয়ে,সুখী দম্পতি 
হয়তো এমনি ভাবেই,চলে বুঝি জীবনের গতি 
আমরা মাঝে মাঝে বেড়িয়ে আসি,ওদের কাছে 
ওরা সুখী দেখে মনটা মোদের,খুশিতে নাচে।


এ জাতীয় আরো খবর