বলেছি দেখাতে দাগ, সম্মুখে সবার।
সকলে দেখুক রাগ, ও - চন্ডালিকার।
এইভাবে, ওইভাবে, কতো নির্মমতা
হঠাৎ শঠতা ক'রে ফাঁসায় সে, যা-তা।
শোকের আবহে মরি, অদ্ভুত জাতনা
হয়তো বা মেরে দেবে, বাঁচতে দেবে না।
ঘর তো পুড়েছে, মুড়ি-মুড়কির মত
ঘুমিয়ে থাকলে শিশু, হয়তো সে মৃত।
সকলে এসো তো দেখি, একসাথে মিলি
পায়ে পা চওড়া হোক, এগলি ও গলি।
দূর বেশি দূর নয়, হাত ধরা যাবে
এই দাগ মুছে যাবে, মনুষ্য স্বভাবে।