আজ ২৮ আগষ্ট বিকেলে সংবাদ মাধ্যমে প্ররিত এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান ঢাকার রিপোর্টার্স ইউনিটি তে মঞ্চ ৭১ এর গোলটেবিল বৈঠকে হামলা, মব সন্ত্রাস সৃষ্টির নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন "মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সংবিধান" শীর্ষক আলোচনা সভা মব সৃষ্টি করে বন্ধ করে দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক কে গ্রেপ্তার করা হয়েছে মব সৃষ্টিকারীরা হামলা করেছে রক্তাক্ত করেছে।
নেতৃদ্বয় বলেন, নির্বিঘ্নে সভা করার অধিকার নিশ্চিত করতে, পুলিশী হেফাজতে নেওয়া মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ অন্যদের স্ব সম্মানে মুক্তি দিতে এবং মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।
আজ সকালে ঢাকার রিপর্টার্স ইউনিটি মিলনায়তনে উল্লেখিত কর্মসূচি ছিল। গোলটেবিল বৈঠক একটি শান্তিপূর্ণ অনুষ্ঠান। এই শান্তি পূর্ণ অনুষ্ঠানে হামলার ঘটনা ফ্যাসিবাদী আচরণ। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে গত ১ বছরে একের পর এক মব সন্ত্রাস সৃষ্টি করে হামলা, ভাংচুর,অগ্নি সংযোগ এর মতো ঘটনা ঘটেছে। সরকারের ভূমিকা রহস্যজনক ও সন্দেহ জনক।
নেতৃদ্বয় বলেন, গোলটেবিল বৈঠক থেকে মুক্তি যোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জন কে গ্রেফতার করা হয়েছে।
নেতৃদ্বয় অবিলম্বে লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জনের মুক্তি দাবী করে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে গত ১ বছরে একের পর এক মব সন্ত্রাস সৃষ্টি করে হামলা, ভাংচুর অগ্নি সংযোগ করা হলেও সরকার কার্যকর কোন ভূমিকা নিতে পারেনি। সরকারের ভূমিকা রহস্যজনক ও সন্দেহ জনক।
এই অপশক্তিকে রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।