বুধবার, আগস্ট ২৬, ২০২৬

আগামীকাল ঘোষণা হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-২৭ ২২:৪৬:৫১
ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা কর্মপরিকল্পনা তৈরি করেছি। সেটি এখন আমার টেবিলে রয়েছে। আমি ঢাকার বাইরে থাকায় ঘোষণায় কিছুটা দেরি হয়েছে। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন।”
ইসির এক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার কমিশনার ও ইসি সচিব রোডম্যাপ অনুমোদন দেন। কর্মকর্তারা জানিয়েছেন, অনুমোদনের পর এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
একজন নির্বাচন কমিশনার বলেন, “সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। শুধু টাইপিং কাজ চলছে।”
উল্লেখ্য, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে রোডম্যাপে ইতোমধ্যেই দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, পর্যবেক্ষক নিয়োগ, আরপিও সংস্কার, বিধিমালা ও নীতিমালা প্রণয়ন, প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড নিবন্ধন, ডাকযোগে ভোট প্রদানের ব্যবস্থা এবং নির্বাচনী সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।


কীওয়ার্ডসঃজাতীয় সংসদ নির্বাচন ২০২৫,ইসি রোডম্যাপ,নির্বাচন কমিশন বাংলাদেশ,ত্রয়োদশ জাতীয় নির্বাচন,সিইসি নাসির উদ্দিন


এ জাতীয় আরো খবর