বুধবার, জুন ২৪, ২০২৬

সর্বক্ষেত্রে ব্যর্থতার দায়ে ড. ইউনুস গংয়ের অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ দাবী : গণতান্ত্রিক বাম ঐ

  • হারুন আল রশিদ খান
  • ২০২৫-০৮-২৭ ১৩:১৯:০৯

গণতান্ত্রিক বাম ঐক্য আজ ২৭ আগস্ট ২০২৫ বুধবার সকাল ১০.৩০ মিঃ জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হয়ে 'স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধানের চার মূলনীতি সুরক্ষা, সর্বক্ষেত্রে ব্যর্থতার দায়ে ড. ইউনুস গংয়ের পদত্যাগ ও নির্বাচন কালীন জাতীয় সরকার গঠনের' দাবীতে যমুনা অভিমুখে পদযাত্রার আয়োজন করে। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কমরেড খান মোঃ নুরে আলম, পলিটব্যুরোর সদস্য কমরেড শাহজালাল মোল্লা পলাশ, কমরেড আজাদ হোসেন হৃদয়, কমরেড দীন ইসলাম, কেন্দ্রীয় সদস্য কমরেড নাজমা বেগম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ, হাজারীবাগ থানা আহবায়ক ইউনুস মুন্সি, সদস্য রুবেল, ধানমন্ডি থানা আহবায়ক আবু জাহেদ, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)'র মহাসচিব হারুন আল রশিদ খান, ভাইস চেয়ারম্যান আবদুল বারী, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ আমানতউল্লা আমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রেজা, প্রচার সম্পাদক হাবিব মিয়া ও জোটের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
পদযাত্রা পূর্ব জমায়েতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস গংয়ের ১৩ মাসের ব্যর্থতার চিত্র তুলে ধরা হয়। মব সন্ত্রাস কে জিইয়ে রাখা, আইনশৃঙ্খলা বাহিনী কে অকার্যকর করে রাখা, বাজার সিন্ডিকেট ভাঙ্গতে না পারা, আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, আমলা নির্ভর ও লাগামহীন নিয়ন্ত্রণে জনদুর্ভোগ সীমাহীন ভাবে বেড়ে গেছে। প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা অঙ্গীকার করার তেরো মাস পরেও সম্পদের হিসাব না দিয়ে নৈতিকতা হারিয়েছে, নিরপেক্ষতা হারিয়েছে আগেই। ২৪ গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন গণতান্ত্রিক বাম ঐক্য মনে করে ৭১ মুছে ফেলার, মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা করার জন্য করে নাই। গণতান্ত্রিক বাম ঐক্য এর তীব্র নিন্দা জানায়। স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধানের চার মূলনীতি সুরক্ষায় ড. ইউনুস গংয়ের পদত্যাগের কোন বিকল্প নাই। দ্রুত নির্বাচন কালীন জাতীয় সরকার গঠনের দাবী করে পদযাত্রা সূচনা করে।
পদযাত্রা শুরু হলে কদম ফোয়ারার সামনে পুলিশী বাঁধার মুখে পড়ে। এ অবস্থায় জনদুর্ভোগের কথা বিবেচনা করে গণতান্ত্রিক বাম ঐক্য সেখানেই আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।
গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দ বলেন, যদি এরমধ্যে ড. ইউনুস গংয়ের শুভবুদ্ধির উদয় ঘটে পদত্যাগ করে চলে যান ভালো। তা না হোলে পরবর্তীতে কঠিন কর্মসুচির মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে। 
 

 


এ জাতীয় আরো খবর