'রক্ত দেখবে? রক্ত, বলো কতো রক্ত দেখতে চাও'
হৃদয়ে দহন লাগে শব্দগুলো শুনে
অলিন্দ, নিলয় বন্ধ করে দেয় কার্যক্রম,
আকুল ডাকে সাড়া দিতে অস্থির হয় প্রাণ
সত্যিই কি প্রগাঢ় ভালোবাসা তোমার!!
শত আলোকবর্ষ দূর থেকে বাড়ায় তীব্রতা
ধ্রুবতারা স্থির দৃষ্টিতে দেখে এক উন্মত্ত প্রেমিক
ফুল ফোটে প্রেমহীন শুষ্ক মরুভূমির বুকে,
সুগন্ধে মাতোয়ারা ভ্রমরের চলে আনাগোনা
নিজেকে উজাড় করে দিই সর্বস্বতার ভিড়ে
এক তিলও কার্পণ্যতা নয় মন প্রাণ দানে,
তারপর একদিন শূন্য হয়ে আবিষ্কার করি গ্লিসারিন!
ঝাঁঝালো গন্ধে তোমার চোখে ঝরেছিলো অশ্রু ধারা
তাকে প্রেম ভেবে পুরোপুরি করেছি নিবেদন
আসলে নতুনত্ব সন্ধানে অভিনয় ছিলো একান্ত প্রয়োজন।