পথশিশু তুমি -- এটুকুই তোমার পরিচয়
হয়তো কোনো বিলাসী পুরুষ জন্ম দিয়েছে শখের বশে।
জন্ম দিয়ে মা-ও নিয়েছে চিরবিদায়,
ফুটপাতবাসী কোনো সহৃদয় মা লালন করেছে কষ্টেসৃষ্টে।
এখন তুমি পথে পথে ঘোরো কখনো ভিক্ষার থালা হাতে
দিন কাটাও কখনো অভুক্তে কখনো বা শ্রমে।
কোনটাই স্থায়ী হয় না জীবনে --
পেটের জন্য যতটুকু জোটে তার থেকে অনেক বেশি জোটে লাঞ্ছনা।
কেউই বুঝতে চায় না এতিম হলেও সেও একজন শিশু,
তারও আছে বেঁচে থাকার অধিকার
তেমন ঘরে ওর জন্ম হলে হয়তো আদর আল্লাদে বেড়ে উঠতো,
ফুলের আঁচড় লাগতো না গায়ে।
আজ সেই শিশুকেই যাত্রাপথে প্রতিদিন দেখি
এক টুকরো রুটির জন্য ইট ভাঙতে,
একই শিশু তুমি পরিবেশ ভেদে হলে আজ
নামগোত্রহীন পথশিশু।