দূর, অতি দূর থেকে সে এসেছে কাছে
হয়তো বলবে কিছু, এতদিন চাপা!
সুযোগ খুজেছে, সুযোগ আসেনি কাছে।
আজ ব্যবহার অন্য, থামেনি এক পা।
এক পাশে ধান ক্ষেত একপাশে নদী
নদী বাঁধা পথে হেঁটে একাই এসেছে।
কেবল দেখেছে আর হেঁসেছে সে নদী
বলেছে সে, যাও তবে, যাও,পূর্ণ করো
যা তোমার অভিপ্রায়। তরঙ্গ এসেছে
বাতাসে, সবুজ ধান ক্ষেতে, তাকে ধরো।