সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

খুলনা সাতক্ষীরা মহাসড়কে চলছে মৃত্যুর মিছিল। ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩

  • খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া।
  • ২০২৫-০৮-২৫ ১২:৫৮:২৩

খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় সকাল ১০.৩০ এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ডুমুরিয়া বাজার থেকে ৭ জন যাত্রী নিয়ে ইজিবাইকটি খুলনার গল্লামারীর দিকে আসছিলো। যাত্রীবাহী ইজিবাইকটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ৩ জন মারা যান। আহত হন  ৫ জন।
গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী ডুমুরিয়ার উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন (৩৬) ও বাগদাড়ি গ্রামের মোহাম্মদ রুস্তম আলী খান (৬৫) নিহত হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইজিবাইক চালক ডুমুরিয়ার খরসন্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদুর মোড়ল (২৫) মারা গেছে। এছাড়াও ৫জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিসচা কর্মী শাহারুজ্জামান সবুজ  বলেন, আমরা মনে করি সড়ক দুর্ঘটনার জন্য দায়ী সড়ক প্রশাসন, লক্ষ্য-ঝক্কর গাড়ি, অদক্ষ চালক, সর্বোপরি নেতাদের শুধু ভোটের দরকার , প্রতিনিয়ত আমাদের এই সড়কে মানুষ মারা যাচ্ছে। আমরা দ্রুত সড়কের সংস্কারের দাবি জানাই।

 


এ জাতীয় আরো খবর