চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ^াসের,দাফন সম্পন্ন
- জাকির হোসেন পিংকু
-
২০২৫-০৮-২৩ ২৩:৪৮:২১
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ^াস(৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। শনিবার (২৩আগষ্ট) সকাল ১০টার দিকে রহনপুর পৌর বিশ^াসপাড়া মহল্লার নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকাল সাড়ে ৫টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে জানাজার নামাজ শেষে পৌর ডাইংপাড়া গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
জানাজা পূর্ব স্মৃতিচারণমূলক বক্তব্য দেন মরহুমের বড়ভাই ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ^াস, সাবেক সচিব আব্দুল মান্নান,জেলার নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুরের সাবেক পৌর মেয়র তারিক আহমদ,গোমস্তাপুরের আলীনগর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম,পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এড.নুরুল ইসলাম সেন্টু,রহনপুর পৌর বিএনপি আহব্বায়ক এনায়েত করিম তৌকি,জেলা জামায়াতের নায়েবে আমীর ড.মিজানুর রহমান,জেলা জামায়তের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোহম্মদ ফিটু,সাবেক ছাত্রনেতা মুক্তাদির বিশ^াস প্রমুখ।