মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

একুশে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে মিথ্যাচার বন্ধ করতে বিএনপির প্রতি আহবান

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২২ ২৩:০০:৩৯

আজ মঙ্গলবার (২২ আগস্ট) একুশে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে মিথ্যাচার বন্ধ করতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জঙ্গি, সন্ত্রাসী ও দেশবিরোধী শক্তিকে প্রতিহত করবে আওয়ামী লীগ। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ গ্রেনেড হামলা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যকে কুৎসিত ও বীভৎস মিথ্যে বলে বর্ণনা করেন। 
রাজধানীর তেঁজগাওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা অফিসে নেতাকর্মীদের সংগে মতবিনিময় সভায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে দেশকে সুরক্ষিত রাখতে হবে। 
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে, ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা নিয়ে আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ। এতে যোগ দিয়ে আইনমন্ত্রী বলেন, বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে ছাত্রলীগসহ সবাইকে রুখে দাঁড়াতে হবে।
এছাড়া সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সংগে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। গ্রেনেড হামলা নিয়ে বিএনপির মিথ্যাচারের সমালোচনা করেন তিনি।  
ভারতের গণমাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে প্রকাশিত সংবাদ ও বিশ্লেষণ দেখে বিএনপি বেসামাল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 


এ জাতীয় আরো খবর