বরগুনায় জলবায়ু সহনশীল রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম ও টয়লেট স্থাপনের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত
- এম আর অভি
-
২০২৩-০৮-২২ ১৮:৩৭:৪৯
- Print
বরগুনা প্রতিনিধি: বরগুনায় জলবায়ু সহনশীল নির্বাচিত উদ্যোক্তাদের সাশ্রয়ী মূল্যে ডিআর আর এবং সিসিএ স্হিতিস্হাপক রেইন ওয়াটার হারভেটিং সিস্টেম ও টয়লেট স্থাপনের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওয়াশ এসডিজি ওয়াই সাব -প্রোগ্রাম -বাংলাদেশ এর আওতায় হোপ ফর দ্যা পুয়োরেষ্ট এর কারিগরি সহযোগিতায় স্লোব বাংলাদেশের বাস্তবায়নে নির্বাচিত উদ্যোক্তাদের সাশ্রয়ী মূল্যে ডিআর আর এবং সিসিএ স্হিতিস্হাপক রেইন ওয়াটার হাভেস্টিং সিস্টেম ও টয়লেট স্থাপনের জন্য ( ২২ আগষ্ট) মঙ্গলবার সকাল ১০ টায় শহরের জাগোনারীর পাঠশালায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন সিমাভীর প্রোগ্রাম অফিসার সামীর কুমার পাল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সিমাভীর মনিটরিং ইভালুয়েশন এন্ড লার্নিং অফিসার মো. শামসুর রহমান। স্লোব বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মমিনুল ইসলাম এর সঞ্চালনায় দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয় ।এইচপির টাউন কো-অর্ডিনেটর মোঃ শরিফুল ইসলামের কারিগরি সহায়তায় পুরো প্রশিক্ষণ কোর্স টি সম্পন্ন করা হয়। প্রশিক্ষণ শুরুর পূর্বে প্রাক-মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। অতঃপর দিনব্যাপী প্রশিক্ষন শেষে পোস্ট মূল্যায়ন পরীক্ষাও অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে সর্ব মোট ২৩ জন ওয়াশ উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন স্লোব বাংলাদেশ মনিটরিং অফিসার একেএম আকবর হোসেন, প্রকল্প কর্মকর্তা লাকী আক্তার ও নাসিমা বেগম প্রমুখ।