চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় আব্দুল আলিম(২১), হীরা ওরফে হিরো ওরফে প্রিন্স খান(৩২) ও রকি ওরফে রকি বিশ^াস (৩০) নামে ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড, ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার(২২ আগষ্ট) দুপুর পৌনে ২টার দিকে সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী দন্ডিতদেও উপস্থিতিতে রায় ঘোণা করেন। আলিম ভোলাহাটের তাতীপাড়ার মৃত সমিজ উদ্দিন,হীরা গোমস্তাপুরের রহনপুর বড়বাজার গ্রামের ইউনুস আলী ও রকি রহমতপাড়া খোয়াড়মোড় গ্রামের রফিক বিশ^াসের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান,২০১৯ সালের ২ ডিসেম্বর গোমস্তাপুরের বোয়ালিয়া বাজার সড়কে অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প সদস্যরা। এসময় একটি ইজিবাইক হতে জব্দ হয় ১০ কেজি হেরোইন সহ চালক আলিম গ্রেপ্তার হলেও হীরা ও রকি পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ওইদিন গোমস্তাপুর থানায় মামলা করেন র্যাবের উপ-পরিদর্শক আব্দুল মোমিন। মামলার তদন্ত কর্মকর্তা ও র্যাবের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন ২০২০ সালের ২৩ মার্চ আদালতে ৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।