চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা জংশন ষ্টেশনে একটি তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যূত হয়েছে। রোববার(১৭ আগষ্ট) বিকাল ৫টা ৪০ মিনিটে খুলনা থেকে আসা ২৭টি ওয়াগনের ট্রেনটি আমনূরা জংশনে ঢোকার মূখে এর ৫টি বগি লাইনচূ্যূত হয় বলে জানিয়েছে রেলওয়ে সূত্র। টেনটি ষ্টেশনের অদূরে ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পিডিবি’র (সরকারি) মালিকানাধীন একটি বিদ্যূৎ উৎপাদন কেন্দ্রের জন্য ফার্নেস ওয়েল নিয়ে আসছিল। এ ঘটনায় কেউ হতাহত হয় নি। তবে বন্ধ হয়ে গেছে আমনুরার সাথে রাজশাহী,জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ও চাঁপাইনবাবগঞ্জ সদর ষ্টেশন পর্যন্ত ট্রেন যোগাযোগ। রহনপুর ষ্টেশনে আটকা পড়েছে ১২৬ ডাউন রহনপুর থেকে রাজশাহীগামী পূণর্ভবা কমিউটার এবং আমনূরায় আটকা পড়েছে রহনপুর থেকে ঈশ^রদীগামী ৫৮ ডাউন আন্ত:নগর কমিটার টেন। তবে আমনুরা বাইপাস ষ্টেশন হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আমনুরা জংশন মাস্টার হাসিবুল হাসান বলেন, মেক্যানিক্যাল কারণে প্লাটফর্মের প্রায় আধাকিলোমিটার দূরে কেএ-ওয়ান আপ তেলের ট্রেনের ৫টি বগি লাইনচ্যূত হয়। ওয়াগনগুলি উদ্ধারের জন্য ঈম্বরদী থেকে রিলিফ ট্রেন ও কারিগরি দল আসছেন। তাঁরা ওয়াগন উদ্ধার করে লাইনচ্রূতির কারণ নির্নয় করবেন।
রেলওয়ে পুলিশের (জিআপি) আমনূরা ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আইনুল হক বলেন, জংশনের ৭ নং লাইনের মুখে প্রবশের সময় ক্রস লাইনে ট্রেনটির ৫টি ওয়াগন লাইনচ্যূত হয়। এটি নিরাপদে রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর ষ্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, আমনুরা জংশন ষ্টেশন হয়ে সকল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে আমনুরা বাইপাস দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর ষ্টেশনে ট্রেন যোগাযোগ চালু রয়েছে। রহনপুর ষ্টেশন মাস্টার মামনুনুর রশিদ বলেন, আমনুরা জংশন ষ্টেশন হয়ে চলাচলকারী সকল রুটের সকল ট্রেন বন্ধ হয়ে গেছে।