বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চিরকুটে লেখা ছিল,‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’

  • সরদার কালাম এস'কে'পি
  • ২০২৫-০৮-১৫ ২১:২৬:০৯

 বিশ্বের বুকে এমন আর কোনো দেশ আছে কিনা জানা নাই, যেখানে রাজনৈতিক দলগুলো দেশ ও মানুষের সেবা করার জন্য গন্ডগোল মারামারি কাটাকাটি এমনকি খুনখারিপিও করে, যেটা আমার বাংলাদেশে চলে পাল্লা দিয়ে দেশ ও জনসেবার প্রতিযোগিতা।
অবশ্য দেশ ও দেশের মানুষ শান্তিতে আছে কিনা, নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় আছে কিনা, কেউ কোথাও অভাবে খেয়ে না খেয়ে মরছে কিনা, কেউ ঋণের দায়ে আত্মহত্যা করেছে কিনা তাসব দেখা জানার টাইমটুইম নাই তাদের। তারা সবাই দেশ ও দশের সেবায় ব্যস্ত।
কথায় কথায় হযরত ওমর রাঃএর রাজ্য শাষন ও সোহাগের কথা মনে পড়ে গেল,যিনি রাতের আঁধারে তার রাজ্যের নাগরিকদের খোঁজ খবর নিতেন ছদ্মবেশে।
অভাবগ্রস্থ এক ক্ষুধার্ত পরিবারের বাড়িতে নিজ কাঁধে নিয়ে আটার বস্তা পৌঁছে দেয়ার গল্পটা নিশ্চয় সবার জানা আছে।আহ্ আজকের বিশ্বসমাজ সভ্যতায় জনদর্দীদের জনসেবা যত।
আমার দেশের কথা আর কিবা বলব,সবাইত দেশ-মানুষের সেবা করার জন্য যুদ্ধ শুরু করে দিয়েছে কিন্তু তারা কেউই খবর রাখে না,দেশ ও দেশের মানুষ আসলে কেমন আছে আর কি চাই?
গনমাধ্যমে শুধু আজকের খবর নয়,এদেশে বহুবছর ধরেই চলমান এমনসব ঘটনায় চোখে জল এসে যায়!চলমান সব দেশ সমাজে নানা সংকট।
হয়ত অতীতে তুলনায় বর্তমানে সামাজিক অস্থিরতা অশান্তি ওঅনিরাপত্তার জীবনযাপন একটু বেশিই কর্ছে জনসাধারণ.
সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ব্যবসা কৃষি খেতখামার শিল্পকলকারখানা সবখানে অস্থিরতা ওনানা সংকট,বিদেশি শ্রমবাজারে ধসসহ ভিসা সংকট, জননিরাপত্তায় প্রশাসনিক সংকটত আছেই।
দেশের মানুষের খাদ্য বস্ত্র চিকিৎসা লেখাপড়ার বাসস্থানসহ মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে এ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে।
আয় ছাড়া ব্যয়বহুল জনজীবন বিপর্যস্ত হচ্ছে আর দিনে দিনে ঋণের বোঝা সাধারন মানুষের গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে।এরইমাঝে দেশে সবরাজনৈতিক দলের জনসেবা যুদ্ধে সমাজ ও মানুষের মাঝে আরেক অস্থিরতা অশান্তির নরক যন্ত্রণা। সেযেনো নিরব দুর্ভিক্ষের কবলে জাতি। 
এরই বাস্তবতার নিরিখে গনমাধ্যমে উঠে এসেছে আর হৃদয় বিদারক এক ঘটনা।যেখানে ঋণের দায়ে ওখাওয়ার অভাবে একই পরিবারের চারজনের মৃত্যুর সংবাদ উঠে এসেছে।গনমাধ্যম বলছে,মরার আগে লিখে রেখে গেছে চিরকুটও! যাতে লেখা ছিল,মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে!
সিলিং ফ্যানে ঝুলছিলেন তিনি(অভিভাবক)।পাশে বিছানায় পড়ে আছে বড় ছেলে।পাশের ঘরের বিছানায় পড়ে আছে স্ত্রী ও ছোট মেয়ে।তাঁদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।মরদেহের পাশে পাওয়া এক্টি চিরকুটে লেখা আছে,
‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।’
মৃতরা হলেন রাজশাহী পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিকড় গ্রামের বাসিন্দা মিনারুল ইসলাম (৩৫),স্ত্রী মনিরা বেগম (২৮) এবং তাঁদের ছেলে মাহিন (১৩) ও মেয়ে মিথিলা (২)।মাহিন খড়খড়ি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। আর মিনারুল কৃষিকাজ করতেন।
ঘটনা জানাজানি হয় ১৫ আগস্ট শুক্রবার সকালের দিকে। তারপর দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্য,পুলিশ ও স্থানীয় সূত্রের খবর গনমাধ্যমে উঠে এসেছে।মিনারুল আগে একসময় জুয়া খেলতেন।পরে ছেড়ে দেন।এজন্য তিনি ঋণগ্রস্ত ছিলেন। দেড় বছর আগে বাবা রুস্তম আলী ধানিজমি বিক্রি করে ঋণের একটা অংশ দেড় লাখ টাকা পরিশোধ করেন।
এরপরও তাঁর দুইলাখ টাকা ঋণ ছিল।এই ঋণের জন্য প্রতি সপ্তাহে তাঁকে ২ হাজার ৭০০ টাকার বেশি কিস্তি পরিশোধ করতে হতো।কিন্তু কিস্তি চালাতে পারছিলেন না মিনারুল।বাবাকে মিনারুল আর কিছু জমি বিক্রি করে পুরো টাকা পরিশোধ করতে বলেছিলেন। কিন্তু বাবা জমি বিক্রি করতে চাননি।এনিয়ে মা–বাবার সঙ্গে মিনারুল কথা বলা বন্ধ করে দেন। এমনকি ছেলেমেয়েদেরও মিশতে দিতেন না।
মিনারুলের মেয়ে মিথিলা মাছ পছন্দ করে। আজ সকালে মিনারুলের বাবা খড়খড়ি বাইপাস হাট থেকে মাছ কিনে আনেন।
এজন্য দাদি আঞ্জুয়ারা বেগম নাতনিকে ডাক্তে যান।অনেক ডাকাডাকির পরও কেউ সাড়া দিচ্ছিল না।সকালের দিকে লাগোয়া ঘরের পাশে ঘরের সিলিংয়ের ওপর দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে জানাজানি হলে প্রতিবেশীরা বাড়িতে আসেন। স্থানীয় পারিলা ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আলী পুলিশকে ফোন দেন। এবং পুলিশ এসে ঘরের দরজা খোলে।‘এল’ আকৃতির ঘরের চারটি কক্ষ। পশ্চিম দিকের প্রথম ঘরে মিনারুলকে পাওয়া যায়।
তিনি ফ্যানের সঙ্গে ঝুলছিলেন। ছেলে মাহিন বিছানায় পড়ে ছিল। তার গলার পাশে একটি গামছা পাওয়া যায়। সেখানে দুই পৃষ্ঠার একটি হাতে লেখা চিরকুট পড়ে ছিল। এই ঘরের একটিই দরজা।ঘরের ভেতরে দুটি কক্ষ।পরের কক্ষের বিছানায় স্ত্রী ওমেয়ের মরদেহ পাওয়া যায়।স্ত্রীর গলার পাশে মুঠোফোনের চার্জারের তার পাওয়া যায়।মিনারুলের পরের ঘরটি তাঁর বড় ভাই রুহুলের।তারপরের কক্ষে থাকতেন মা–বাবা।
গনমাধ্যমে আরো উঠে এসেছে,এ ঘটনার পর সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন___ প্রাথমিকভাবে মনে হচ্ছে, মিনারুল স্ত্রী-সন্তানদের শ্বাস রোধ করে হত্যা করে নিজে ‘আত্মহত্যা’ করেছেন।মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে।এঘটনায় মামলা হবে।

তিনি বলেন,একটা চিরকুট পাওয়া গেছে।চিরকুটে উনি ঋণগ্রস্ত ও আর্থিক অনটনের কথা লেখেছেন। সিআইডির ফরেনসিক টিম ও পিবিআই এসেছে। তারা ক্রাইম সিনের আলামতগুলো সংগ্রহ করবে।পরে বিস্তারিত জানাতে পারবেন।

দুই পৃষ্ঠার চিরকুটের ওপর লেখা ছিল, ‘আমরা চারজন পৃথিবী থেকে বিদায় নেব,আর দেখা হবে না খোদা হাফেজ।’ এরপর লেখা ছিল,‘আমি মিনারুল।নিচে যেসব লেখা লিখব,
সব আমার নিজের কথা,এই কারণে লিখে যাচ্ছি,কারণ, আজ রাতে আমরা চারজন মারা যাব।এই মরার জন্য কারও কোনো দোষ নেই।
কারণ লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে।আমি মিনারুল প্রথমে আমার বউকে মেরেছি।তারপর আমার মাহিনকে মেরেছি।
তারপর আমার মিথিলাকে মেরেছি।তারপর আমি গলায় ফাঁস দিয়ে মরেছি।
আমাদের চারজনের মরা মুখ যেন বাপের বড় ছেলে ও তার বউ-বাচ্চা না দেখে এবং বড় ছেলে যেন জানাজায় না যায়। আমাদের চারজনকে কাফন দিয়ে ঢাকতে আমার বাবা যেন টাকা না দেয়।এটা আমার কসম। (ইতি মিনারুল, আসসালামু আলাইকুম)।’

আরেক পৃষ্ঠায় লেখা ছিল,‘আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি একা যদি মরে যাই, তাহলে আমার বউ,ছেলেমেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া দিতেই পারব না।
আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।এত কষ্ট আর মেনে নিতে পারছি না।তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম,সেই ভালো হল।কারও কাছে কিছু চাইতে হবে না।আমার জন্য কাউকে মানুষের কাছে ছোট হতে হবে না। আমার বাবা আমার জন্য অনেক লোকের কাছে ছোট হয়েছে।আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম।আমি চাই,সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’

আহ্ কতটা নিদারুণ ও নির্মম ঘটনা জন্ম নিচ্ছে দেশের মাটিতে।কেউ কারো খোঁজ রাখে না এসমাজ। তবুও মানবিকতা আর সামাজিকতার গল্প উড়ে বেড়ায় আকাশে বাতাসে তবে বাস্তবতায় সবমিলিয়ে যেনো মনে হচ্ছে দেশ ও সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সামাজিকতা মহানুভবতা মানবিকতা আন্তরিক সম্পর্ক ও মানুষ মানুষের ভালবাসা ।কেউ কারো ব্যথায় ব্যথিত নয় তবু জনসেবা উড়ছে দেশের আকাশে।বহুআগে থেকেই এমন নির্মমতার খবর প্রতিনিয়ত ই গনমাধ্যমের শিরোনাম হচ্ছে।
খুন ধর্ষণসহ নানা অমানবিক ঘটনা যেনো এদেশে সংস্কৃতির সাথে মিশে গেছে।আর অসুস্থ সংস্কৃতিতে অভ্যাসে পরিণত হয়েছে মানুষের মধ্যে।
নতুন করে একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের খবর শুনে ভিড় করেছেন এলাকার লোকজন। কিন্ত বাস্তবতা হচ্ছে, বেঁচে থাকাকালীন কেউ কারো খবর রাখেনি।

এদিকে স্থানীয় পারিলা ইউপির চেয়ারম্যান মো.সাহেদ আলী গনমাধ্যমকে বলেছেন, মিনারুল ঋণগ্রস্ত ছিলেন।তাঁকে সপ্তাহে ২ হাজার ৭০০ টাকার বেশি কিস্তি দিতে হত।তিন দিন আগে তাঁর কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে চালসহ অন্যান্য জিনিসপত্র কিনেছেন। বর্ষাকালে কাজকর্ম ছিল না।এজন্য চাপে ছিলেন।
তিনি বলেন, ‘সকালে ঘটনা জানার পর দ্রুত এখানে আসি।পরে পুলিশকে জানাই।সে আগে জুয়া খেলত,পরে আর খেলেনি।ঋণের একটি টাকা মিনারুলের বাবা পরিশোধ করেছেন।এজন্য পাঁচ কাটা জমিও বিক্রি করেছিলেন।আরেকটি ঋণ টানছিল মিনারুল।’দুঃসময়ে আত্মীয় স্বজন ভাই বন্ধু আপনজন প্রতিবেশী আর দেশদরদী জনসেবকরা কেউ খোঁজ না নিলেও ঘটনা জানাজানির পর প্রতিবেশী ও আশপাশের মানুষ বাড়িতে ভিড় করেন।এবং বাড়িতে শুরু হয় আহাজারি।
এদিকে মিনারুলের বাবা রুস্তম আলী বলেন,‘ছেলের কিছু ঋণ ছিল। সেটা খুব বেশি না। নতুন করে কোনো ঋণ আছে কি না,তা জানি না।আগে যেটা ঋণ করেছিল,সেটা ধানিজমি বিক্রি করে দিয়েছি।পরে আর কবে ঋণ করেছিল, সেটা জানি না।’
মিনারুলের মা আঞ্জুয়ারা বলেন, ‘কোনো গন্ডগোল ছিল না। ভরণপোষণ আমিই দিই। ধারদেনা ছিল, মাটি (জমি) বিক্রি করে আমি দিয়েছি। আবার নতুন করে ধার করেছে। আজ সকালে মাছ কিনে আনলে ডাকাডাকি করি।পরে দেখি ছেলে ঝুলে আছে। নাতিকে আমিই মানুষ করেছি। আমার ওখানেই থাকত। কীভাবে কী হয়ে গেল।’ একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।


এ জাতীয় আরো খবর