মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বরগুনায় শুভ উদ্বোধন

  • এম আর অভি,
  • ২০২৫-০৮-১৫ ২০:৩৫:২১

বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১৫ আগষ্ট) শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক (পিপি) এ্যাড. মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে  বরগুনায় বিএনপি এর সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ -সম্পাদক মোঃ ফিরোজ উজ জামান মামুন মোল্লা, প্রধান বক্তা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা, উদ্বোধক হিসেবে  বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ টিমের সদস্য মোঃ সাইফুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির  স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ টিম সদস্য ইঞ্জি: মোঃ জামাল হোসেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. মুরাদ খান,
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরগুনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।

 


এ জাতীয় আরো খবর