বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

আগামী সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-১৪ ২৩:২৯:১৫
ছবি: সংগৃহীত।

আগামী সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে ৭ আগস্ট সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস জানান, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, “৫ আগস্ট প্রথম অধ্যায় শেষ হয়েছে, আজ থেকে শুরু হলো দ্বিতীয় অধ্যায়, যার কেন্দ্রবিন্দু হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।”
৬ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগেই নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে হবে।
ইসি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপফেইক, ভুয়া তথ্য, অপপ্রচার বা চেহারা বিকৃত করে প্রচারণা চালানো যাবে না। এসব অপরাধে সাইবার সুরক্ষা বা ডিজিটাল আইনে মামলা দায়ের করা হবে। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিতে এই নতুন শর্ত যুক্ত করে খসড়া চূড়ান্ত করেছে ইসি।

 


এ জাতীয় আরো খবর