বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

বাংলাদেশের র‌্যাংকিং পতন ও বিশ্বকাপ শঙ্কা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-১৩ ২০:০৮:৪৬

গত মে মাসে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে উঠেছিল বাংলাদেশ। 
কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক সিরিজ জয়ে সেই অবস্থান হারিয়ে এখন দশম স্থানে নেমে গেছে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে ৩৪ বছর পর সিরিজ জয় ক্যারিবীয়দের র‌্যাংকিংয়ে উন্নতি এনে দিয়েছে, যা সরাসরি 
বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা দিয়েছে। ২০২৭ সালের বিশ্বকাপে শীর্ষ ৮ দল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা 
ও জিম্বাবুয়ের সঙ্গে সরাসরি খেলার সুযোগ পাবে। নবম স্থানে থাকলে বাংলাদেশের সুযোগ থাকলেও দশম স্থানে 
নামায় সেই রাস্তা আপাতত বন্ধ হয়ে গেছে।
এখন বাংলাদেশের সামনে ২৬টি ওয়ানডে ম্যাচ রয়েছে, যার মধ্যে ১১টি এমন দলের বিপক্ষে যারা র‌্যাংকিংয়ে পিছিয়ে। 
এসব ম্যাচে জয় পেলে সামান্য উন্নতি হলেও হার মানেই বড় ক্ষতি। সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় 
নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সামনে বড় চ্যালেঞ্জ—দলকে প্রতিযোগিতামূলক জায়গায় ফেরানো, 
না হলে অপেক্ষা করছে বিশ্বকাপের বাছাইপর্ব।

কীওয়ার্ডস:
বাংলাদেশ ক্রিকেট, আইসিসি র‌্যাংকিং, বিশ্বকাপ ২০২৭, ওয়ানডে সিরিজ, মেহেদি হাসান মিরাজ


এ জাতীয় আরো খবর