বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

চ ন্দ না রা য়

  • নারী সুরক্ষা
  • ২০২৫-০৮-১৩ ১৯:৫৫:০৫

আমরা মেয়েরা দিনে রাতে সবার সাথে 
নির্ভয়ে যেন চলতে পারি পথ
আমরা মেয়েরা শুধু ভয় পাই পিছিয়ে যাই
আর নয় এসো করি শপথ।

আমরা মেয়েরা গল্পে গাঁথা ইতিহাসের কথা 
কেন বারবার ভুলে যাই 
আমরা মেয়েরা কেন লাঞ্ছিত হই ধর্ষিত হই
তার সুবিচার চাই সুবিচার চাই।

আমরা মেয়েরা কেন হবনা রাণী দূর্গাবতী
লক্ষীবাই দের মতো
আমরা মেয়েরা শুধুই পড়ে পড়ে মার খাবো
চিরকালই থাকবো ভাগ্যহত?

আমরা মেয়েরা দেখো হারাই কতো তিলোত্তমা 
কতো নির্ভয়াদের রোজ 
আমরা মেয়েরা দু চার দিন থাকি খবরের শিরোনামে
তারপর কেউ রাখে না খোঁজ।

আমরা মেয়েরা অবলা নারী হয়ে চুপচাপ থেকে 
কেন নিজেদের করবো ক্ষয় 
আমরা মেয়েরা দূর্গা কিম্বা কালী হয়ে অসুরদের 
করতেও তো পারি পরাজয়।

আমরা মেয়েরা লোলুপ দূঃশাসনদের রক্ত তৃষ্ণা 
মিটাতে পারি যেন চিরোতরে
আমরা মেয়েরা যেন নারী সুরক্ষার জয়ের নিশান 
দেখতে পাই বাইরে কিম্বা ঘরে।


এ জাতীয় আরো খবর