এই নাও এই বুকের আগল - কপাট খুলেছি দুখনীল ঘর- হৃদয়পিন্ডের, দাও আরো দাও - যত পারো যত সাধ্যসীমায় কষ্টদানব তান্ডবনীল অতল সাগর আছে। কতটা আঘাতে টুকরো হয়েছে ধূসর পাথর জানে মহাকাল বহতা সময়, পৃথিবীর ধুলো পথ।