বুধবার, জুন ২৪, ২০২৬

ম হা দে ব ন স্ক র

  • কি রাখবে তাকে?
  • ২০২৫-০৮-১৩ ১৪:১৭:০৬

কি রাখবে তাকে? 
বন্যাতে উঠেছে ভেসে
বিষ না নির্বিষ
দেখেছো কি তাকে? 
গুটিসুটি মেরে বেশ আছে
তোমার-ই তাকে! 

ওপাশে বঙ্কিম হাঁকে
এপাশে খইরুল, 
সব ডুবে যায়, সব ভেসে যায়
সব জাত ধর্ম আজ বানভাসি, 
বসি পাশাপাশি। 
এক হুকতে তামাক সেজে
ধোয়াঁ ছাড়ে কয়জনে। 


এ জাতীয় আরো খবর