জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সীতাকুণ্ড লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস চট্টগ্রামের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম৷ সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলার উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিস চট্টগ্রামের পরিচালক আজিজুল হক নিউটন, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন মুন্সী, লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান মিয়া প্রমুখ। প্রভাষক মো ল. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন তথ্য অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. সাঈদ হাসান।
সভায় বক্তারা বলেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশকে এগিয়ে নিয়ে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেদের জীবন গড়তে হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি। গীতা পাঠ করেন প্রভাষক মিহির কান্তি নাথ এবং পবিত্র ত্রিপীটক পাঠ করেন সহকারী অধ্যাপক রত্না বড়ুয়া। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করেন লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ঐশী দাস ও কৃষ্ণা চৌধুরী। অনুষ্ঠানে জাতির জনকের ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ মুখস্ত পাঠ করেন মো. মালেকুল আজিম।