বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্টান্ড এলাকায় হেরোইন বিক্রিকালে র‌্যাবের হাতে কারবারী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-১২ ২৩:৩১:০৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় হেরোইন বিক্রিকালে র‌্যাবের হাতে  আপন আমীর হামজা(৩৫) নামে এক কারবারী গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজেলার সরজন মধ্যাপাড়া গ্রামের মৃত সামসুল হক ওরফে ভগুর ছেলে। র‌্যাব জানায়, মঙ্গলবার(১২ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহানন্দা নাচোল বাস কাউন্টারের সামনে থেকে আপনকে  হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তার লুঙ্গিও কোঁচার মধ্যে  ৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
মঙ্গলবার বিকালে র‌্যাব-৫ ব্যটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের  পাঠানো পেস বিজ্ঞপ্তিতে   অভিযানটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বাসস্টান্ডে হেরোইন বিক্রির জন্য এক ব্যাক্তির অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আপন পালানোর  চেষ্টা করলে তাকে ধাওয়া করে  ৫০ গ্রাম হেরাইনসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব। 


এ জাতীয় আরো খবর