মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা প্রবীণ নিবাসের(বৃদ্ধাশ্রম) বাসিন্দাদের নিয়ে করতোয়া’র ৫০ বছরে পদার্পণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৮-১২ ২৩:১৮:৩০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
 এক দশক পূর্বে সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে স্থাপিত ও পরিচালিত উত্তরবঙ্গের ব্যতিক্রমী সেবাধর্মী  প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা প্রবীণ নিবাসের (বৃদ্ধাশ্রম) বাসিন্দাদের নিয়ে  দৈনিক করেতায়া’র ৫০ বছরে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২ আগষ্ট) সকালে সদর উপজেলার  ঝিলিম ইউনিয়নের আতাহার দক্ষিণ শহর এলাকায়  মনরোম পরিবেশে বৃদ্ধাশ্রমের নিজস্ব ভবন প্রাঙ্গণে কেক কেটে ও শুভেচ্ছা বক্তব্য প্রদানের মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন  বৃদ্ধাশ্রমের বাসিন্দা ৯ নারী,১৩ পুরুষ,বৃদ্ধাশ্রমের ৬ জন  কর্মকর্তা ও কর্মচারী  সহ কয়েকজন শুভাকাঙ্খী।
স্বাগত বক্তব্য দেন দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি জাকির হোসেন পিংকু এবং শুভেচ্ছা বক্তব্য দেন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা কমিটির কল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম মাখন।  এছাড়াও বক্তব্য দেন বৃদ্ধাশ্রমের পরিচালক এবিএম মনোয়ারুল আলম ও ব্যবস্থাপক ইশরাক মোস্তাফিজ। বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের মধ্যে থেকে  করতোয়া পত্রিকার স্মৃতিচারণ করে অনুভূতি প্রকাশ করেন  অব: চাকুরীজীবী মোজাহিদা খাতুন। বৃদ্ধাশ্রম কর্মীদের মধ্যে বক্তব্য দেন আয়েশা খাতুন।
বক্তরা বলেন,করতোয়ার ৫০ বছরে পদার্পণ বাংলাদেশের সংবাদপত্র জগতের একটি অনন্য উদহারণ। প্রত্যন্ত  অঞ্চলের অবহেলিত মানুষের  সূখ ও দূ:খ তুলে ধরে করতোয়া মানুষের মন জয় করে নিয়েছে। উত্তরবঙ্গের উন্নয়নে পত্রিকাটির রয়েছে বিশেষ ভূমিকা। পাশাপাশি সারা দেশে ছড়িয়ে রয়েছে করতোয়ার পাঠক। অবসর জীবন কাটানো মানুষদের নিয়ে করতোয়া প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান করায় উপস্থিত সকলেই আনন্দ প্রকাশ করেন।


এ জাতীয় আরো খবর